ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে এজলাস ভাংচুর মামলায় বিএনপিপন্থী ১১ আইনজীবীর জামিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৪ ০০:৪৭:৩৫
বরিশালে এজলাস ভাংচুর মামলায়  বিএনপিপন্থী ১১ আইনজীবীর জামিন বরিশালে এজলাস ভাংচুর মামলায় বিএনপিপন্থী ১১ আইনজীবীর জামিন

রাহাদ সুমন,বরিশাল:

বরিশালে এজলাস ভাঙচুরের আলোচিত মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন আদেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত। বাকি এক আসামির জামিন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে দ্রুত বিচার আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেলের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান।

তিনি জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেলের কোর্টে জামিন শুনানি হয়। শুনানি শেষে ১২ জন আইনজীবীর মধ্যে ১১ জনকে ২০০ টাকার বন্ডে জামিন দেওয়া হলেও  আসামি মিজানুর রহমান সাঈদের জামিন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে।

এই মামলায় আসামি পক্ষের অন্যতম আইনজীবী কে এম জুবায়ের জানান, আদালত সবকিছু বিশ্লেষণ করে একজন বাদে সবার জামিন মঞ্জুর করেছেন।

এর আগে দেশব্যাপী আলোচিত এই মামলার প্রধান আসামি সাদিকুর রহমান লিংকনকে পুলিশ আগেই গ্রেপ্তার করে। অন্য আসামিরা হাজিরা দিয়ে জামিন প্রার্থনার সময় আদালতে একজন বাদে আর সবাইকে জামিন দেয়। এদিকে আসামির জামিন শুনানিকে কেন্দ্র করে জেলা জজ আদালতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। শত শত পুলিশকে আদালত প্রাঙ্গণে সতর্ক অবস্থান দেখতে পাওয়া যায়।

 উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বরিশালে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট 

তালুকদার মো. ইউনূসকে জামিন দেওয়ার প্রতিবাদে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভাঙচুর করে বিক্ষুব্ধ বিএনপিপন্থী আইনজীবীরা।

এই ঘটনায়, ওইদিনই, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে প্রধান আসামি করে ১২ আইনজীবীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ওই আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার।

এই ঘটনায় গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আইনজীবী সমিতির আদালত বর্জনের ঘোষণায় কার্যক্রম অচল হয়ে পড়ে। সর্বশেষ রোববার থেকে আদালতের কার্যক্রম আবারও শুরু হয়। 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ