ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল-আমিনের ওপর মব চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ২০:৫৪:২৯
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল-আমিনের ওপর মব চেষ্টা হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল-আমিনের ওপর মব চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ'র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এনসিপির এমপি আব্দুল্লাহ আল-আমিনের ওপর মব চেষ্টা হচ্ছে। এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করছেন হাতেমের সমর্থকরা।

মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। পরে এমপি আব্দুল্লাহ আল-আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করে হাতেমের অনুসারীরা।

জানা যায়, জামায়াতের আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল-আমিন ও বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল-আমিন। বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, 'আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।'

এর পরপরই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।

ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ