ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সিরাজদিখানে ইকো সিরামিক্সসহ দুই ইট ভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে ৯ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১৯:৩৩:১১
​সিরাজদিখানে ইকো সিরামিক্সসহ দুই ইট ভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে ৯ লক্ষ টাকা জরিমানা ​সিরাজদিখানে ইকো সিরামিক্সসহ দুই ইট ভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে ৯ লক্ষ টাকা জরিমানা

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার

সিরাজদিখানে ফসলী জমি রক্ষায়
কঠোর ভাবে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনায়


অদ্য ৩ ই ফেব্রুয়ারী ২৬ ইং তারিখ মঙ্গোলবার বেলা ১.০০ ঘটিকা থেকে ৩.০০ ঘটিকা পর্যন্ত সিরাজদিখান উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নের মেসার্স খোশাল মাদবর ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস এবং ইকোসিরামিক্স লিমিটেড  ইটভাটায় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষের নের্তৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা  হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহিদুল ইসলাম বারি, প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো: ছানোয়ার হোসেন ও সিরাজদিখান থানা পুলিশ ফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ম্যানেজার বনি আমিন, লালন এবং ইমতিয়াজ মামুন কে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতে কৃষিজমির উপরিস্তুরের মাটি ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩, সংশোধন ২০১৯ এর ৫(১) ধারা লংঘনের দায়ে ১৫(১) ধারায়  প্রত্যেককে যথাক্রমে ২,০০০০০/-  (দুই লক্ষ) টাকা, ২,০০০০০/- (দুই লক্ষ) টাকা এবং ৫,০০০০০/- (পাচ লক্ষ টাকা) অর্থাৎ সর্বমোট ৯,০০০০০/- (নয় লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।  পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত লাইসেন্স হালনাগাদকরন, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ইট প্রস্তুতে কৃষিজমির মাটি ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করা হয়

আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ