ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১৭:০১:৪৩
সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
নিজস্ব প্রতিবেদক
ফেনীতে সাহরি খেয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাক চাপায় বাপ-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর চৌধুরী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নুর আলম (৫৫) ও তার ছেলে নুর মোহাম্মদ (১৪)।
 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর রাতে সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন তারা। এসময় হটাৎ একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, দুজনের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ