ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১৬:৫১:৪৬
বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি বাড়িওয়ালা হুমায়ুনকে র‍্যাব-৫ এর সহায়তায় রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।

 
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক দুলু মিয়া জানান, বিরামপুর শহরের প্রফেসারপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪৩) তার বাড়ির ভাড়াটিয়া ৪০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।



ঘটনায় ওই নারী বাদী হয়ে চলতি বছরের ৭ জানুয়ারি হুমায়ুনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করেন। দীর্ঘ প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে থাকা হুমায়ুনকে র‍্যাব-৫ এর সহায়তায় সোমবার রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ