ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১৬:০১:২১
ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই
নিজস্ব প্রতিবেদক
বিশিষ্ট ইসলামী বক্তা ও আলেম মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 
মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী বক্তা হিসেবে দেশব্যাপী খ্যাতি লাভ করেছিলেন। কোরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিতে ও সমাজ সংস্কারে তিনি সারাদেশে ওয়াজ নসিহত করতেন।


হাবিবুর রহমান যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন বারুদী গ্রামে জন্ম নেন। তার বাবা ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীনের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন।

নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদরাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাস করেন নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য ঢাকা সরকারি মাদরাসা-ই-আলিয়া থেকে কামিল প্রথম বিভাগে পাস করে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ