ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১৫:০৪:১০
বান্দরবানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক বান্দরবানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সদস্য প্রেনপং ম্রো (২৫)কে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত প্রেনপং ম্রো সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার বাসিন্দা মেনসিং ম্রো ছেলে।

 
পুলিশ জানায়, ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের মেরেন্তা বাজার এলাকায় থেকে অস্ত্রসহ ইউপিডিএফের প্রেনপং ম্রো নামে এক সদস্যকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে লামা থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি ঐ এলাকায় বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল বলে জানা যায়।


এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সদস্যকে অস্ত্রসহ আটকের পর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ