ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ছোঁড়া ১৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ৩৮০ ড্রোন প্রতিহত করেছে কুয়েত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১০:৫৮:০৬
ইরানের ছোঁড়া ১৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ৩৮০ ড্রোন প্রতিহত করেছে কুয়েত ইরানের ছোঁড়া ১৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ৩৮০ ড্রোন প্রতিহত করেছে কুয়েত
নিজস্ব প্রতিবেদক
ইরান থেকে ছোঁড়া ১৭৮টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩৮০ বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে কুয়েতের সেনাবাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিনে এসব ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।

 
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুয়েত নিউজ এজেন্সি এসব তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত ৩ দিনে যত ক্ষেপণাস্ত্র ও ড্রোন কুয়েতে ধেয়ে এসেছে— সবগুলো ঠেকানো সম্ভব হয়নি। কয়েকটি ক্ষেপণাস্ত্র-ড্রোন সফল হয়েছে এবং সেগুলোর আঘাতে কুয়েতের সেনাবাহিনীর ২৭ জন আহত হয়েছেন। আহত এই সেনারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ