ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০৩ ১০:২৯:৪৮
সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোনের মাধ্যমে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলার ফলে দূতাবাস প্রাঙ্গণে সীমিত আকারে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।


এ ঘটনার পর সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনের কর্মীদের জন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। রিয়াদ, জেদ্দা এবং জাহরানে কর্মরতদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অঞ্চলটিতে থাকা সামরিক স্থাপনাগুলোতে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত রাখার কথাও জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ