ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদে প্রকাশের প্রভাব: পটুয়াখালী লঞ্চ টার্মিনাল পরিদর্শন এমপির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ২৩:৪৮:৫৪
সংবাদে প্রকাশের প্রভাব: পটুয়াখালী লঞ্চ টার্মিনাল পরিদর্শন এমপির সংবাদে প্রকাশের প্রভাব: পটুয়াখালী লঞ্চ টার্মিনাল পরিদর্শন এমপির
 
মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
 
পটুয়াখালী লঞ্চ টার্মিনালে দীর্ঘদিন ধরে নাব্যতা সংকট এবং কার্যকর ব্যবস্থাপনার অভাব সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। সংবাদে বলা হয়, দুইটি ড্রেজার থাকা সত্ত্বেও পল্টনসংলগ্ন নদীপথে চর জমে লঞ্চ নোঙর ব্যাহত হচ্ছে, একাধিক লঞ্চ একসঙ্গে নোঙর করতে পারছে না এবং যাত্রী ওঠানামা ঝুঁকিপূর্ণ।
 
সংবাদ প্রকাশের প্রভাবে রবিবার (১ মার্চ) বেলা ২টায় নবনির্বাচিত পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাব হোসেন চৌধুরী সরেজমিনে পটুয়াখালী বিআইডব্লিউটিএ নদী বন্দর ও লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন। পটুয়াখালী’র সহকারী পরিচালক জাকির শাহরিয়ার তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
 
পরিদর্শনকালে এমপি নাব্যতা পুনরুদ্ধার, আসন্ন ঈদে যাত্রীচাপ এবং লঞ্চ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
 
তার সঙ্গে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদ আহমেদ বাইজিদ পান্না এবং অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি আলতাব হোসেন চৌধুরী বলেন, বিগত দিনে ড্রেজিং নিয়ে সারাদেশে দুর্নীতি হয়েছে। কাজ না করে হাজার কোটি টাকা লোপাট হয়েছে। বর্তমান সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পটুয়াখালী-ঢাকা নৌরুটে নির্বিঘ্ন লঞ্চ চলাচল নিশ্চিত করতে সকল সমস্যা দ্রুত দূর করা হবে।
 
স্থানীয়রা আশাবাদী, সংবাদ প্রকাশ এবং এমপির সরেজমিন পরিদর্শনের প্রভাবে ঈদের আগে নাব্যতা পুনরুদ্ধার ও লঞ্চ চলাচল নিরাপদ করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ