ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গুলি করে হত্যার হুমকি ও হামলার চাঞ্চল্যকর ঘটনায় মামলা রুজুর ৩ ঘন্টার মধ্যে প্রধান আসামি র‌্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ২২:৪৩:৪৮
রংপুরে ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গুলি করে হত্যার হুমকি ও হামলার চাঞ্চল্যকর ঘটনায় মামলা রুজুর ৩ ঘন্টার মধ্যে প্রধান আসামি র‌্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার। রংপুরে ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নিতে গুলি করে হত্যার হুমকি ও হামলার চাঞ্চল্যকর ঘটনায় মামলা রুজুর ৩ ঘন্টার মধ্যে প্রধান আসামি র‌্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক


রংপুরে ডিস ব্যবসার নিয়ন্ত্রণ
নিতে গুলি করে হত্যার হুমকি ও হামলার চাঞ্চল্যকর ঘটনায় মামলা রুজুর ৩ ঘন্টার মধ্যে প্রধান আসামি র‌্যাব-১৩ এর অভিযানে গ্রেফতার।
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন  চাঞ্চল্যকর হত্যা, চাঁদাবাজি,  অপহরণ, ধর্ষণ, মাদক,  রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চাঁদাবাজি ও সন্ত্রাসের মতো সমাজের জন্য মারাত্মক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
 
বাদীর দায়েরকৃত এজাহার হতে জানা যায় যে, রংপুরে 'ক্যাবল ওয়ান' নামীয় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ক্যাবল লাইন এবং ডিস সেবা প্রদান করে আসছে। গত ২৩/০২/২০২৬ ইং তারিখে দুস্কৃতিকারীরা কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে বৈধ ফিডারের লাইন কেটে দিলে উক্ত এলাকার গ্রাহকেরা চরম ভোগান্তির সম্মুখীন হয় এবং প্রতিষ্ঠানটির ৩ লক্ষ টাকার ক্ষতি হয়। পরবর্তীতে গত ২৮/০২/২০২৬ ইং তারিখে ওই এলাকার ফিডার অপারেটরের স্ত্রী সংবাদ সম্মেলনের ধারাবাহিকতায় গত ০১/০৩/২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ০৪.৩০ ঘটিকার দিকে 'ক্যাবল ওয়ান' এর অফিসে ০১ নং এজাহারনামীয় আসামি তামজিদুর রশীদ গালিব এবং ০২ নং এজাহারনামীয় আসামি আকিবুল রহমান মনুসহ অজ্ঞাত আরো ১৫/২০ জন অনধিকার প্রবেশ করতঃ বাদীকে মারধোর এবং অফিসে ভাংচুর চালিয়ে প্রায়  একলক্ষ টাকার ক্ষতি সাধন করে। তাছাড়া, কামাল কাছনা এলাকার ফিডার অপারেটর হিসেবে ০১ নং আসামিকে নিয়োগ না দিলে বাদী এবং বাদীর পরিবারের লোকজনকে গুলি করে হত্যা করবে বলে বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে, প্রতিষ্ঠানটিতে জিএম পদে কর্মরত রায়হান আহমেদ পরাগ বাদী হয়ে ০২/০৩/২০২৬ তারিখে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় পেনাল কোডের ১৪৩/৪৪৮/৩২৩/৪২৭/৫০৬/১১৪ ধারায় একটি মামলা দায়ের করেন; যার মামলা নং-০২। 
 
ঘটনাটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় রংপুরসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। 
 
 এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি চৌকস আভিযানিক দল ০২/০৩/২০২৬ তারিখ  বিকাল ০৫.১৫ ঘটিকার সময় রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন ২৪ নং ওয়ার্ডস্থ কামালবকাছনা গ্রামে অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় প্রধান আসামি ১। তামজিদুর রশিদ গালীব (৪৫), পিতা- মৃত রশিদুল  মজিদ, মাতা- মোছাঃ এরিনা হোসেন, সাং- কামাল কাছনা, থানা- কোতয়ালী রংপুর মহানগর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরনের প্রতিটি অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ