ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের উচ্চপদস্থ ২ গোয়েন্দা কর্মকর্তা নিহত: ইসরাইল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ১৭:০৯:৪৪
ইরানের উচ্চপদস্থ ২ গোয়েন্দা কর্মকর্তা নিহত: ইসরাইল ইরানের উচ্চপদস্থ ২ গোয়েন্দা কর্মকর্তা নিহত: ইসরাইল
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের সেনাবাহিনী বলেছে, হামলার শুরুতে ইরানের দুজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার প্রকাশিত সামরিক বিবৃতিতে নিহতদের পরিচয় হিসেবে সৈয়দ ইয়াহিয়া হামিদি এবং জালাল পুর হোসেইনের নাম বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামিদি ছিলেন ইসরাইল সংক্রান্ত গোয়েন্দা বিষয়ক উপমন্ত্রী।

“তিনি ইরান ও বিদেশে ইহুদি, পশ্চিমা প্রতিনিধি এবং শাসনবিরোধীদের লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন।”

বিবৃতিতে দাবি করা হয়েছে, হোসেইন ছিলেন ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের গুপ্তচর বিভাগের প্রধান।

“তাদের সঙ্গে আরো কয়েকজন উচ্চপদস্থ সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে,” বলা হয়েছে বিবৃতিতে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ