ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রতিরক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ১৫:১৩:১৮
কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রতিরক্ষা মন্ত্রণালয় কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রতিরক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য জানিয়েছে। তবে সকল ক্রু বেঁচে গেছেন বলে জানায় মন্ত্রণালয়।

সোমবারের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমানে আগুন লেগেছে। সে অবস্থায় এটি নিচে পড়ছে।

বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে ভিডিও পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এতে দেখা যায়, একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমানঘাঁটি থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যেই এ ঘটনা ঘটে। তবে যুদ্ধবিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে বা কোন বিমানবাহিনীর তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ