ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে নেতৃত্ব দিতে ট্রাম্পের ‘পছন্দের’ তালিকায় তিনজনের নাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ১৪:৫৪:৫৪
ইরানকে নেতৃত্ব দিতে ট্রাম্পের ‘পছন্দের’ তালিকায় তিনজনের নাম ইরানকে নেতৃত্ব দিতে ট্রাম্পের ‘পছন্দের’ তালিকায় তিনজনের নাম
নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য তার কাছে একটি সংক্ষিপ্ত তালিকা আছে। রোববার নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘খুব ভালো পছন্দের’ এই তালিকায় আছে তিনটি নাম। তবে তিনি এদের নাম প্রকাশ করেননি।

 
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি এখনই তাদের নাম প্রকাশ করব না। আগে কাজটি সম্পন্ন হোক।’


ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে শনিবার সকালে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল দাবি করেন, ইরানে হামলায় দেশটি শীর্ষ পর্যায়ের ৪৮ জন নেতা নিহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ