ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছদ্মবেশে মাদক কারবারিদের মোটরসাইকেল আটকে দিলেন এমপি জসিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ১৪:৪১:২৮
ছদ্মবেশে মাদক কারবারিদের মোটরসাইকেল আটকে দিলেন এমপি জসিম ছদ্মবেশে মাদক কারবারিদের মোটরসাইকেল আটকে দিলেন এমপি জসিম
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া ভারত সীমান্ত ঘেঁষা এলাকা। হাজী জসিম উদ্দিন এমপি হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। যেমন বলা তেমন কাজ। রোববার রাতে ছদ্দবেশেই বিজেবির সদস্যদের সাথেই টহলে নামেন হাজী জসীম উদ্দীন এমপি। আশাবাড়ি সীমান্ত এলাকায় তিনটি মোটরসাইকেল আটক করেন । এবং স্থানীয়দের বলেন কোন মাদক কারবারি এবং মাদক সেবনকারীকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া যাবে না।

স্থানীয় কয়েকজন যুবক জানান, হাজী জসীমউদ্দীন এমপি এবং বিজিবি সদস্যদের দেখামাত্রই মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদক কারবারীরা । মোটরসাইকেল গুলো বিজিবি হেফাজতে নেয়া হয়েছে ।

স্থানীয়রা জানান, আশা বাড়ি সীমান্ত দিয়ে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীরা প্রতিনিয়ত আসা-যাওয়া করে। রোববার রাতে আমাদের আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বিজিবি সদস্যদের নিয়ে মাদক বন্ধে মাঠে নেমেছেন । উনি তিনটি মোটরসাইকেল আটক করেন। এগুলোকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন দৈনিক আমার দেশকে বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে। বিজিবির সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এ সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন । এই সমাজের যুবকদের রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। মাদকের ছোবলে যুবকরা ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে । মাদক ব্যবসায়ীদের নির্মূলে আমি কাজ করে যাব।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ