ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​কুবিতে "ভাই-বন্ধু সোসাইটি" এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ০০:৫৭:৩২
​কুবিতে "ভাই-বন্ধু সোসাইটি" এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​কুবিতে "ভাই-বন্ধু সোসাইটি" এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) "ভাই-বন্ধু সোসাইটি" এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। 

আয়োজন নিয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী আবু রায়হান বলেন, 'বাড়ি থেকে দূরে থাকায় আমরা প্রতিনিয়ত ভাই ও বন্ধুদের সঙ্গেই ইফতার করি। সেই প্রেক্ষাপটে একদিন চা-আড্ডার মধ্যেই হঠাৎ করে এই সুন্দর উদ্যোগের সূচনা হয়। এছাড়া আমরা স্থানীয় একটি মাদ্রাসার হাফেজদেরও দাওয়াত জানিয়েছি। কোরআনের পাখিদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও সৌন্দর্যমণ্ডিত ও বরকতময় করে তুলেছে।'

আইসিটি বিভাগের শিক্ষার্থী শিপলু আহাম্মেদ বলেন, 'আমাদের কিছু ভাই, বন্ধু মিলে সাধারণভাবে এই আয়োজন করেছি। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় স্বার্থকতা।'

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান নয়ন বলেন, 'পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনায় এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল কাইয়ুমসহ আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের ইন্তেকাল করা সকল শিক্ষার্থীদের মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি।'

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ