ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০২ ০০:০২:২১
কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার
 
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি আসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)এবার আলী  মোল্লার নেতৃত্বে এসআই মাসুদ আল মামুন ও সঙ্গীও ফোর্স সহ এক অভিযান পরিচালনা করে গত ২০২৪ সালের (৪ আগস্ট) কাউখালী উত্তর বাজারে অবস্থিত বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের মরহুম আব্দুল মজিদ হাওলাদার এর ছেলে আসলাম হোসেন (৫৫)কে শনিবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা সদরের বেইলি ব্রিজ সংলগ্ন উজিয়াল খান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
 
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, আসামি আসলামকে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১ মার্চ) দুপুরে পিরোজপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ