ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় এক লাখ সেচ্ছাসেবী প্রস্তুত করা হবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৩-০১ ১২:৫৫:৫৪
ভূমিকম্পে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় এক লাখ সেচ্ছাসেবী প্রস্তুত করা হবে ভূমিকম্পে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় এক লাখ সেচ্ছাসেবী প্রস্তুত করা হবে
নিজস্ব প্রতিবেদক
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ সেচ্ছাসেবী প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য খেলার মাঠ এবং স্কুল চিহ্নিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভূমিকম্পের সময় সচেতনতা তৈরি করতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান৷

প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করে ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে আবার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ