ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা, ইফতার ও দোয়া
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু'কে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধায় বিরুনীয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের উদ্যোগে কংশেরকুল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে বিরুনীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার রিপনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ হামিদ কারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবর রহমান মজু, গোলজার হোসেন, উসমান গনি মল্লিক মাখন, শাখাওয়াত হোসেন পাঠান। \\
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম খান রাসেল, সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, সেচ্ছাসেবক দল নেতা কায়সার আহামেদ কাজল, উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানি, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাবেক ছাত্রনেতা মিল্লাত সরকার সহ অন্যান্যরা।