ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় ওয়ালটন শোরুমের ম্যানেজার পলাশ নিহত ।।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ২১:১৪:২২
​লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় ওয়ালটন শোরুমের ম্যানেজার পলাশ নিহত ।। ​লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় ওয়ালটন শোরুমের ম্যানেজার পলাশ নিহত ।।

একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় রফিকুজ্জামান পলাশ (৩৫) নামে এক ওয়ালটন শোরুমের ম্যানেজার নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সর্য়ার বাজারের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুজ্জামান পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে পাটগ্রামে ওয়ালটন শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।


সকালে পাটগ্রাম থেকে মোটরসাইকেল যোগে বাউরা বাজারের দিকে শোরুমের বকেয়া কিস্তি কালেকশন করতে যাচ্ছিলেন রফিকুজ্জামান। পথে শিমুলতলা এলাকায় পৌঁছালে একটি পাথর বোঝাই ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ বিষয়ে পাটগ্রাম থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রশিদ  জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ