ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৬:২৪:২২
নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শিশুর লাশ নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শিশুর লাশ
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত নাদিয়া দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মিন হাজীবাড়ির সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় নাদিয়া। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় তারা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা সোনাইমুড়ী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
 
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, ডোবা থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 

নিউজটি আপডেট করেছেন : samiranmondalrahul87@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ