ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৫:৫৯:৩২
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার শ্বশুরবাড়ির মানুষজন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয়  জানান, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
 
আলভী ঈদের একটি নাটকের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে ‘দেখা হলো নেপালে’ শিরোনামের একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। স্ত্রীর আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে ম্যাসেঞ্জারে তিনি বলেন, ‘যাই শুনেছেন এসব নিয়ে এখনই কিছু প্রকাশ কইরেন না। আমি কথা বলার মত অবস্থাতে নেই।’
 
আত্মহত্যার বিষয়টি নিয়ে ইকরার চাচা বিপু খান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে শুনেছি। আমি ময়মনসিংহের ভালুকায় আছি। সেখান থেকে পরিবারের সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি।
 
২০১০ সালের নয় নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। তাদের রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ