ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি করলে চাকরিচ্যুতি ও মামলা: হুঁশিয়ারি আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৪:৪২:৪৫
দুর্নীতি করলে চাকরিচ্যুতি ও মামলা: হুঁশিয়ারি আইনমন্ত্রীর দুর্নীতি করলে চাকরিচ্যুতি ও মামলা: হুঁশিয়ারি আইনমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতির সঙ্গে যুক্ত হলে শুধু বিভাগীয় ব্যবস্থায় সীমাবদ্ধ থাকা হবে না; অভিযুক্তের চাকরি যাওয়ার পাশাপাশি নিয়মিত ফৌজদারি মামলাও করা হবে।
 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
আইনমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সংবিধানে থাকা বিল ও বিদ্যমান অধ্যাদেশগুলোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা হবে। সরকারি সেবায় স্বচ্ছতা বজায় রাখতে দুর্নীতির ব্যাপারে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অনুসরণের ওপর জোর দেন তিনি।
 
নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এমনকি অপরাধীদের যারা আশ্রয়-প্রশ্রয় দেবে বা রাজনৈতিক সুরক্ষা প্রদান করবে, তাদেরও আইনের আওতায় আনা হবে। অপরাধের শিকড় উপড়ে ফেলতে সরকার বদ্ধপরিকর।
 
বিগত সরকারের কথা উল্লেখ করে অ্যাডভোকেট আসাদুজ্জামান আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার আইনসংগত প্রক্রিয়া ও স্বচ্ছতার মাধ্যমেই নিশ্চিত করা হবে। এ সময় জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ