ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৮ ১৩:১৭:৫৪
ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে অফিস করতে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
 
এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা। সেখানে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
 
এর আগে, শনিবার (২১ ফেব্রুয়ারি) ছুটির দিনে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের আমলে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ