মাধবপুরে নিজ গ্রামে সংবর্ধিত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
মাধবপুরে নিজ গ্রামে সংবর্ধিত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিজ গ্রামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামকে বর্ণাঢ্য শোডাউন ও উষ্ণ সংবর্ধনার মাধ্যমে বরণ করে নিয়েছেন এলাকাবাসী।
গ্রামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ফুলেল শুভেচ্ছা, স্লোগান এবং বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে আনন্দঘন। স্থানীয়রা প্রিয় সন্তানকে ভালোবাসা ও সম্মান জানিয়ে স্বাগত জানান।
সংবর্ধনা শেষে তিনি পারিবারিক গোরস্তানে গিয়ে তার পিতা ও চাচার কবর জিয়ারত করেন। পরে নিজ গ্রামের বাড়িতে অবস্থানকালে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিন মাধবপুরে নিজ বাসভবনে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম তার মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পারিবারিক আবহে আবেগঘন এক মুহূর্তের সৃষ্টি হয়। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “মায়ের সঙ্গে সাক্ষাতের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়—এই মুহূর্তে তা প্রকাশ করতে পারছি না।
স্থানীয়দের মতে, গ্রামের মানুষের এই ভালোবাসা ও সম্মান ভবিষ্যতেও তাকে দেশের কল্যাণে এবং মানুষের পাশে থেকে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স