চারঘাটে বিজিবির অভিযানে বালুর স্তূপের ভেতর মিলল বিপুল পরিমাণ ভারতীয় মাদক
চারঘাটে বিজিবির অভিযানে বালুর স্তূপের ভেতর মিলল বিপুল পরিমাণ ভারতীয় মাদক
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর চারঘাটে বালুর স্তূপের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩৬০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) ইউসুফপুর বিওপি’র টহল দল মুক্তারপুর বালুর ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, মাদক কারবারীরা ওই এলাকায় মাদক মজুদ করেছে। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় মাদক কারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও, বালুর ঢিবির ভেতর লুকানো একটি শপিং ব্যাগে ভারতীয় ট্যাপেনটাডল জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ১ বিজিবি।#
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স