ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনমজুর বসতবাড়ি উপরে ঝুকিপূর্ণ গাছের ডাল,দূর্ঘটনার আশংকা।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৭ ১৩:৩৮:১১
এক দিনমজুর বসতবাড়ি উপরে ঝুকিপূর্ণ গাছের ডাল,দূর্ঘটনার আশংকা। এক দিনমজুর বসতবাড়ি উপরে ঝুকিপূর্ণ গাছের ডাল,দূর্ঘটনার আশংকা।
 
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরে বদরগঞ্জে কালুপাড়ার ইউনিয়ন বৈরামপুর এলাকায় মৃত্যুর ঝুঁকি নিয়ে বসতবাড়িতে পরিবার নিয়ে  বসবাস করছেন হতদরিদ্র দিনমজুর মন্জুর আলী।প্রভাবশালী এক ব্যাক্তির মালিকানাধীন জমির উপর বিশাল আকারে পাঁচটি গাছের ডাল মঞ্জুর আলী ঘরের উপর দিয়ে যাওয়ায় পরিবার সবসময় মৃত্যুকে সঙ্গে নিয়ে বসবাস করছেন। একাধিকবার প্রভাবশালী সাইদুলকে গাছের ডাল কাটতে  বললে কোন কথা কর্নপাত করে না।উল্টো ভয়ভীতি হুমকির দেওয়ার অভিযোগ।বৃহস্পতিবার বিকেলে সরজমিন যেয়ে দেখা যায় দিনমজুর মন্জুর আলীর পরিবারে দুটি ছোট টিনের বসতবাড়ি রয়েছে। তার পাশে প্রভাবশালী সাইদুল ইসলাম মালিকানাধীন জমিতে বিশাল আকারে কয়েকটি গাছ রয়েছে। গাছের কয়েকটি মোটা ডাল ভুক্তভোগী মন্জুর আলীর ঘরে উপরে চলে গেছে।  এ ঘটনায় ভুক্তভোগী মন্জুর আলী বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
মন্জুর আলীর পরিবারের লোকজন বলেন,আমরা সন্তানদের নিয়ে চরম বিপদে আছি।কখন যে গাছের ডালগুলো ভেঙ্গে পরে আমাদের ঘরের উপরে।জমির মালিককে অনেকবার বলার পরও কোন কথা শোনেনা।খালি বলে তোরা জমি বিক্রি করে দিয়ে চলে যা এখান থেকে। 
 
ভুক্তভোগী আরো অভিযোগ করেন,সাইদুল ছোট ভাই সাইবুর ইসলাম মালিকানা জমির উপরে গাছের ডালপালা আমার কৃষি জমির উপরে যাওয়াতে জমিতে ফসল হয়না।আমি এর ন্যায্য প্রতিকার চাই। 
 
নাম প্রকাশ না করার শর্তে বৈরামপুর গ্রামের তিনজন বাসিন্দা বলেন, মন্জুর আলী পরিবারটি খুব অসহায় গরিব।তারা যে বসতবাড়ি থাকে তার উপরে গাছের ডালগুলো যাওয়াতে তারা খুব বিপদে আছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। 
 
এবিষয়ে সাইদুল ইসলাম বলেন,ভাই গাছগুলো থেকে তারা খড়ি পায়।এবং তাদের অনেক উপকারে আসে।গাছগুলো যদি তাদের সমস্যা হয়। তাহলে আমি দুচারদিনে মধ্যে ডালগুলো কেটে দিবো।
 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ