কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি
কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় দেড় হাজার সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে 'সৌহার্দ্যের ইফতার বিতরণ' শিরোনামে এই কর্মসূচি পালন করা হয়।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্ভোধন করা হয়। উক্ত ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বিতরণকালে শাখা ছাত্র শিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন,"পবিত্র মাহে রমজানের সম্প্রীতি এবং সংযমকে ভাগাভাগি করার জন্য আজ ছাত্রশিবিরের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।"
তিনি আরো বলেন, "রমজান আমাদের যে সংযম শিক্ষা দেয় সে সংযম শিক্ষায় আমরা উদযাপিত হব। আমরা সকলেই ধর্মীয় অনুশাসন মেনে চলব এবং ইনসাফ প্রতিষ্টার যে সংগ্রাম শুরু হয়েছিল বদরের যুদ্ধ। সেই ইনসাফের লড়াই আমরা আজীবন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।"
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স