সভাপতির মহতী উদ্যোগ ঈশ্বরগঞ্জ সুলভ মূল্যে ডিম বিক্রি ও ইফতার বিতরণ
সভাপতির মহতী উদ্যোগ ঈশ্বরগঞ্জ সুলভ মূল্যে ডিম বিক্রি ও ইফতার বিতরণ
আব্দুল্লাহ আল নোমান,
ময়মনসিংহ ( ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে, পহেলা রমজান থেকে শুরু করে প্রতিদিনই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে ডিম ও ইফতার বিতরণ কার্যক্রম করে আসছেন ঈশ্বরগঞ্জ পৌর- বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, একে এম হারুন - অর- রশিদ।
ঈশ্বরগঞ্জ পৌর- মধ্য বাজারের ময়মনসিংহ - কিশোরগঞ্জ মহাসড়কের পাশে সুলভ মূল্যে এ ডিম বিক্রি ও ইফতার বিতরণ কার্যক্রম করে আসছেন।
জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের শুরুতেই দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে স্বল্প আয়ের সাধারণ মানুষ যখন দিশেহারা, ঠিক তখনই এসব সাধারণ ও স্বল্প আয়ের মানুষের দের কে তাদের নিত্যদিনের বাজার ব্যায় খরচ কমিয়ে স্বস্তি ফিরিয়ে দিতে পহেলা রমজান থেকে প্রতিদিনই স্হানীয় বাজার দর থেকে দশ-টাকা কমে ভূর্তকি মূল্যে ৩০ টাকা হালি পুষ্টিকর এ ডিম ও ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন ঈশ্বরগঞ্জ পৌর - বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একে এম হারুন - অর- রশিদ।
সুলভ মূল্যে এসব ডিম বিক্রি বেলা ১২ ঘটিকা থেকে শুরু হয়ে চলে ইফতারের আগ পর্যন্ত। যেখান থেকে নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষজনও সুলভ মূল্যে ডিম ক্রয় করছেন। এর পরপরই শুরু হয় পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম। সভাপতি, একে এম হারুন অর রশিদ এর উপস্থিতিতে এসব ডিম বিক্রি ও ইফতার বিতরণ কার্যক্রম থেকে প্রতিদিনই প্রায় ৩ হাজারের মত মধ্যম ও স্বল্প আয়ের সাধারণ মানুষের কাছে ১৩ হাজার থেকে ১৫ হাজার হালি ডিম ও ৬০০ থেকে ৭০০জন মানুষ কে ইফতার বিতরণ করে থাকেন।
উদ্যোক্তা হারুন- অর- রশিদ জানান, স্বল্প আয়ের সাধারণ মানুষের আগ্রহ ও চাহিদার ভিত্তিতে তাদের মাঝে পূর্ণ স্বস্তি ফিরিয়ে দিতে এ বিতরণ কার্যক্রমে পর্যায়ক্রমে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যোগ করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স