ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ১৯:১১:৩৪
চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি

 

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় রাতের আঁধারে চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এমপির ত্বরিত পদক্ষেপের প্রশংসা করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ্চর গোলচত্বর এলাকায় কয়েকটি যানবাহন থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে তিনি এক ব্যক্তিকে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করেন এবং তাৎক্ষণিকভাবে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাঝে মধ্যে চাঁদাবাজির অভিযোগ ছিল। জনপ্রতিনিধির এমন সরাসরি হস্তক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য, নির্বাচিত হওয়ার পর থেকেই সংসদ সদস্য পীরজাদা হানজালা শিবচরকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে আসছেন। সর্বশেষ এ ঘটনায় তার সেই অবস্থানেরই প্রতিফলন দেখছেন এলাকাবাসী।

 


নিউজটি আপডেট করেছেন : samiranmondalrahul87@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ