ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ১৮:৪৪:৪৫
নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

 

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোণার মোহনগঞ্জে স্ত্রী রিজিয়া খাতুনকে হত্যার দায়ে স্বামী আবু বাক্কারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোণা দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতি এ রায় প্রদান করেন জেলা দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মঞ্জুরি।

 

মামলার বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আবু বাক্কার (৬২) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মোলামখার চর গ্রামের মৃত জাফর আলীর ছেলে। নিহত রিজিয়া খাতুন তার স্ত্রী। রিজিয়ার পূর্বে আরেকটি বিয়ে হয়েছিল। দ্বিতীয়বার আবু বাক্কারের সঙ্গে বিয়ের পরও আগের স্বামীর কাছে যেতে চাইলে সৃষ্টি হয় কলহ।

 

এরই জেরে ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে মোহনগঞ্জ উপজেলার বাসুন্তিয়া গ্রামে বাড়ির উঠানে আবু বাক্কার তার গায়ের শার্ট দিয়ে স্ত্রীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ উঠানে খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যান এবং ফোনে তার ছেলেকে ঘটনার কথা জানান।

 

পরদিন ৩০ এপ্রিল নিহতের স্বজন বিউটি বাদী হয়ে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন বিচারক।

 

এই মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল হাসেম এবং আসামিপক্ষে ছিলেন মো. নজরুল ইসলাম খান। রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

 


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ