ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরো একধাপ এগিয়ে যুক্ত হয়েছে চক্ষু বিশেষজ্ঞ সেবা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ১৬:৩১:৪৭
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরো একধাপ এগিয়ে   যুক্ত হয়েছে চক্ষু বিশেষজ্ঞ সেবা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরো একধাপ এগিয়ে যুক্ত হয়েছে চক্ষু বিশেষজ্ঞ সেবা


এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম নিয়মিত বহির্বিভাগে চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করছেন। চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীদের প্রথমে বহির্বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসারের কাছে পরামর্শ নিতে হবে। 

প্রয়োজন অনুযায়ী মেডিকেল অফিসার রোগীকে চক্ষু বিশেষজ্ঞের কাছে রেফার করবেন। রেফারকৃত রোগীরা নির্ধারিত দিনে চক্ষু বিশেষজ্ঞের চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এই সেবার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।

স্থানীয়দের জন্য এটি একটি ইতিবাচক উদ্যোগ, যা চোখের চিকিৎসা সেবা এখন নিজ উপজেলাতেই সহজলভ্য করে তুলেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ