ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান: ৫ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৬ ১৪:৩৮:১৯
ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান: ৫ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান: ৫ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা
 
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
 
জনস্বার্থে বাজার তদারকি জোরদার করতে ময়মনসিংহের উপজেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
 
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প, মনিহারি দোকান, বেকারি, ফলের দোকান ও মাংসের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে ওজনে কম দেওয়ার অভিযোগে ইভা ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপক মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানকে এর আওতায় শাস্তি প্রদান করা হয়।
 
মোট ৫টি মামলায় সর্বমোট ৩৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 
মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার  নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। 
 
অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক,পুলিশ সদস্য, আনসার বাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী  জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং, ভেজাল ও ওজন কারচুপি প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
স্থানীয় ক্রেতারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা ন্যায্য দামে নিরাপদ খাদ্যপণ্য পাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ