ভারতীয় তরুণে সাথে প্রেম, ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা
ভারতীয় তরুণে সাথে প্রেম, ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ভারতীয় এক তরুণের সাথে প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে রেজিনা সরকার পাখি নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। বুধবার নগরীর লক্ষ্মীপুর কাদের মণ্ডলের মোড় সংলগ্ন একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে। রোজিনা নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে।
জানা গেছে, রোজিনার সঙ্গে ভারতীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কজনিত মানসিক চাপ থেকে আত্মহত্যা করেছেন ।
এদিকে আত্মহত্যার আগে রোজিনা তার ফেসবুক আইডিতে কয়েকটি আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে লিখেন, ‘আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক... পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’ মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে সে লিখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’
মৃত্যুর আগ মুহূর্তে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেন। পরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন । খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান ।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com
কমেন্ট বক্স