ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৫ ১৭:০৯:৩৮
ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাজির মোড় সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।


 
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, “লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না কি স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিত হওয়া যাবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ