ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৬

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৫ ১১:৪২:৪৭
ইয়েমেনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৬ ইয়েমেনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৬
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ ইয়েমেনে বাস ও ট্রাকের সংঘর্ষে আট নারী ও শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার আল-মাহফাদ জেলার লাহমার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে আগুন লেগে ছোট বাসটি পুড়ে যায়। যাত্রীদের মধ্যে কেউ বেঁচে নেই।

 
বার্তা সংস্থা রয়টার্স নিরাপত্তা কর্মকর্তাদের জারি করা এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাস্তার একটি বিপজ্জনক বাঁকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই বাসটির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে বাসটিতে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসে থাকা যাত্রীরা বের হওয়ার সময় পাননি।


গত বছর আবিয়ান প্রদেশের একটি বিপজ্জনক পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় ১৭ জন নিহত হন।

সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে চলমান সংঘর্ষের ফলে ইয়েমেনের সড়ক নেটওয়ার্ক মারাত্মকভাবে ভেঙে পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ