ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বান্দরবান সদরে আর্মি পাড়ায় এড. শাহাদাত হোসেনের উপর পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তদের হামলার শিকারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ২৩:১২:৫৮
​বান্দরবান সদরে আর্মি পাড়ায় এড. শাহাদাত হোসেনের উপর পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তদের হামলার শিকারের অভিযোগ ​বান্দরবান সদরে আর্মি পাড়ায় এড. শাহাদাত হোসেনের উপর পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তদের হামলার শিকারের অভিযোগ



নিজস্ব প্রতিবেদক 

বান্দরবান সদর উপজেলার আর্মি পাড়া এলাকায় এডভোকেট শাহাদাত হোসেনের উপর দুর্বৃত্তদের হামলার শিকারক অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাস্তায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।



স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে পার্কিং করা একটি গাড়ি সরাতে বলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে একদল দুর্বৃত্ত হঠাৎ এডভোকেট শাহাদাত হোসেনের উপর হামলা চালায়। 



অভিযোগ রয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও হামলাকারীরা প্রকাশ্যে তাকে মারধর করে। এ সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরাও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় আহত এডভোকেট শাহাদাত হোসেনকে স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।


ভুক্তভোগী এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ পারভেজ বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ