ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​রাজশাহী নগরীর কাটাখালিতে ১১৫ বোতল ভারতীয় মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ২১:০৩:৫৪
​রাজশাহী নগরীর কাটাখালিতে  ১১৫ বোতল ভারতীয় মাদক জব্দ ​রাজশাহী নগরীর কাটাখালিতে ১১৫ বোতল ভারতীয় মাদক জব্দ
 মাসুদ রানা রাব্বানী রাজশাহী:

রাজশাহীর নগরীর কাটাখালী থানা সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে ৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ  ও ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

সোমবার (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। 

বিজিবি জানায়, সোমবার রাত সোয়া ১১টায় শাহাপুর বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানাধীন শাহাপুর পূর্বপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে ব্যাগের ভেতর থেকে ৫০বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই রাতে ভোর সাড়ে ৪টার দিকে খানপুর বিওপির আভিযানিক দল কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ জব্দ করে।

বিজিবি জানায়, মঙ্গলবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে।  সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ