ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​মির্জাগঞ্জে আগুনে পুড়ে ছাই তিনটি বসতঘর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ২০:০৯:১৪
​মির্জাগঞ্জে  আগুনে পুড়ে  ছাই তিনটি বসতঘর ​মির্জাগঞ্জে আগুনে পুড়ে ছাই তিনটি বসতঘর

মোঃ শাহীন হাওলাদার 
মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ


পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামে আকন বাড়িতে  (২৪শে ফেব্রুয়ারি)সকাল ১১.১৫ ঘটিকায়  সময় প্রথমে মোঃ গফফার আকনের ঘরে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা দুটি বসতঘরে।

 স্থানীয় সূত্রে জানা যায় নতুন শ্রীনগর গ্রামের আকন বাড়ির মোঃ খলিল আকন,মোঃ গফফার আকন,ও মোঃ রুস্তম আকনের মোট ৩টা ঘর  একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষণিকের মধ্যে নিঃস্ব হয়ে যায় তিনটি পরিবার। ভেঙ্গে যায় তিনটি পরিবারের স্বপ্ন। স্থানীয় মোঃ মনজু বিশ্বাস ফোন দিলে মির্জাগঞ্জে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থলে এসে প্রায় দুইঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

 প্রাথমিক ভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে এই আগুনের সুত্রপাত হতে পারে।

 তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মালিহা খানম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্য ও শুকনো খাবার প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ