ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ১৯:৫৬:১০
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদন

বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম হোসেন।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে ছবি শেয়ার এই তথ্য নিশ্চিত করেন তিনি।

 

পোস্টে নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমানের হাত থেকে চাকরির অফার লেটার গ্রহণের একটি ছবিও  শেয়ার করেছেন তিনি।

 

পোস্টে দেখা যায়, ডিপার্টমেন্ট আব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে লেকচারার পদে জয়েন করেছেন শামীম। আর লেখা- আলহামদুলিল্লাহ। আরেকটি পোস্টে তিনি বলেন, ‘কথা রেখেছি- শিক্ষকই হয়েছি। আলহামদুলিল্লাহ।’ 

 

উল্লেখ্য, শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ–সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বেশ আলোচনায় ছিলেন। ভিপি পদে শামীম পেয়েছিলেন ৩ হাজার ৮৮৪ ভোট।


নিউজটি আপডেট করেছেন : samiranmondalrahul87@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ