বড়লেখায় ২ কোটি ৪৭ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু
বড়লেখায় ২ কোটি ৪৭ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু
এস. এম. জালাল উদদীন:
মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বড়লেখা উপজেলায় প্রায় ২ কোটি ৪৭ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তালিমপুর ইউনিয়নের মরা কাকড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
নবপল্লব প্রকল্পের আওতায় সিএনআরএসের বাস্তবায়নে এবং বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে এ খাল পুনঃখনন কাজ হাতে নেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, খালটি পুনঃখনন হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
এরপর এমপি বর্ণি ইউনিয়নে ২ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি আরসিসি সড়কের উদ্বোধন করেন। নতুন সড়কটি চালু হওয়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা জানান।
একই দিনে তিনি হাতলিয়া এলাকায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে দলছড়া খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন এবং কাজের মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বড়লেখা উপজেলার টেকসই উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ। গ্রামীণ অবকাঠামো, সড়ক যোগাযোগ ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স