ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‘এসিআই স্মার্ট টুলস’ ও ‘পিকাবো ডট কম’–এর কৌশলগত অংশীদারিত্ব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ১৮:২৭:৩৬
‘এসিআই স্মার্ট টুলস’ ও ‘পিকাবো ডট কম’–এর কৌশলগত অংশীদারিত্ব ‘এসিআই স্মার্ট টুলস’ ও ‘পিকাবো ডট কম’–এর কৌশলগত অংশীদারিত্ব

নিজস্ব প্রতিবেদন

দেশব্যাপী গ্রাহকদের জন্য মানসম্মত টুলস পণ্যের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে ACI Smart Tools'র কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম Pickaboo.com। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ACI Motors Limited–এর   জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল ইমরান এবং Pickaboo.com এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিনহাজউদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ড উপস্থিতি জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

ACI Smart Tools, যা ACI Motors Limited–এর একটি অঙ্গপ্রতিষ্ঠান, বর্তমানে ৩০০টিরও বেশি স্মার্ট পণ্য নিয়ে বাজারে কার্যক্রম পরিচালনা করছে। এর পোর্টফোলিওতে রয়েছে হ্যান্ড টুলস, পাওয়ার টুলস, ওয়েট স্কেল, এয়ার কম্প্রেসর এবং বিভিন্ন টুলস অ্যাক্সেসরিজ। উন্নত গুণগত মান, টেকসই পারফরম্যান্স, ব্যবহারবান্ধব ডিজাইন এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সার্ভিসের মাধ্যমে ব্র্যান্ডটি পেশাদার কারিগর, উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে।

 

এই সহযোগিতার মাধ্যমে সারা দেশের গ্রাহকরা এখন অনলাইনে সহজেই ACI Smart Tools–এর পণ্য অর্ডার করতে পারবেন, যা নিশ্চিত করবে দ্রুত ডেলিভারি ও ঝামেলামুক্ত কেনাকাটার অভিজ্ঞতা। সংশ্লিষ্টরা মনে করেন, এই উদ্যোগ ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মে ACI Smart Tools-এর অবস্থান আরও শক্তিশালী করবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ