ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যারিবিয়ান সাগরে মাদক সন্দেহে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ১৫:৪১:৩৬
ক্যারিবিয়ান সাগরে মাদক সন্দেহে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩ ক্যারিবিয়ান সাগরে মাদক সন্দেহে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
ক্যারিবিয়ান সাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌযানে মার্কিন হামলায় তিনজন নিহত হয়েছেন। সোমবার চালানো এই অভিযানের তথ্য জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। খবর এএফপির।


গত সেপ্টেম্বরের শুরুতে কথিত চোরাচালান নৌযানগুলো লক্ষ্য করে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। সর্বশেষ হামলাসহ এ পর্যন্ত নিহতের সংখ্যা কমপক্ষে ১৫০ জনে পৌঁছেছে বলে জানানো হয়েছে।


মার্কিন সাউদার্ন কমান্ড এক পোস্টে জানায়, লক্ষ্যবস্তু নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক-পাচারের রুটে চলাচল করছিল এবং পাচার কার্যক্রমে জড়িত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণে নৌকাটি ধ্বংস হওয়ার দৃশ্যও দেখানো হয়েছে।
 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করছে, তারা ল্যাটিন আমেরিকায় সক্রিয় ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কার্যকর অভিযান চালাচ্ছে। তবে লক্ষ্যবস্তু জাহাজগুলো যে মাদক পাচারের সঙ্গে জড়িত—তার সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ না করায় অভিযানের বৈধতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।


আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে, কারণ লক্ষ্যবস্তু ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করছিলেন—এমন প্রমাণ উপস্থাপন করা হয়নি।
 

ওয়াশিংটন সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করেছে। অভিযানের অংশ হিসেবে নৌযানে হামলা, তেলের ট্যাংকার জব্দ এবং বামপন্থি নেতা নিকোলাস মাদুরোকে ধরতে ভেনেজুয়েলার রাজধানীতে অভিযান চালানোর কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ