সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চাতলপাড় গ্রামে সুজন নামে এক যুবকের বেপরোয়া আচরণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, সুজন নিয়মিত মাদক সেবন করে প্রকাশ্য দিবালোকে অশালীন ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চাতলপাড় গ্রামের দুই শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মাঝেমধ্যেই তিনি পোশাকহীন অবস্থায় (ন্যাংটা হয়ে) গ্রামে নাচানাচি করেন এবং এলাকার নারী ও পথচারীদের উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিপূর্ণ ও আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। তার এমন অশ্লীল আচরণে গ্রামের সাধারণ নারীরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।
চাতলপাড়ের বাসিন্দা আব্দুর রউফ জানান, সুজনের এই বেপরোয়া আচরণের কারণে গ্রামের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। মাদক ও অশ্লীলতার পাশাপাশি তার এই ‘মামলা বাণিজ্যের’ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না অনেকেই। আমি সহ কয়েকজন প্রতিবাদ করাতে আমাদের উপর মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এলাকাবাসী অতি দ্রুত এই মাদকাসক্ত ও মামলাবাজ যুবকের হাত থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।