রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে বাজার মনিটরিং করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কৃষি বিপণন অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া পৌর মার্কেটে বাজার মনিটরিং করেন তিনি।
বাজার তদারকির সময় আমির হামজা বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। পরে মুরগির বাজারে গিয়ে বাজারদরের চেয়ে কেজিতে ৫০ টাকা বেশি নেওয়ায় দুই মুরগির দোকানিকে কৃষি বিপণন আইনে ৫ হাজার টাকার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান।
এ ছাড়া কলার আড়ত থেকে খুচরা বিক্রেতাদের ক্রয় রসিদ না দেওয়া ও সবজির দোকানে মূল্যতালিকা না টানানোয় প্রথমবারের মতো সতর্ক করা হয় তাদের।
এ সময় কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুল মান্নান হওলাদার জান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ কুষ্টিয়া শহরের বিভিন্ন বাজার মনিটরিংয়ে যান তারা। এ সময় মুরগির বাজারে বাজারদরের চেয়ে কেজিতে ৫০ টাকা বেশি নেওয়ায় দুই দোকানিকে ৫ হাজার টাকার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রমজান মাসজুড়েই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কুষ্টিয়া শহর শাখার আমির মো. এনামূল হোসেন, কুষ্টিয়া কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।