বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণে জুম মিটিং অনুষ্ঠিত
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণে জুম মিটিং অনুষ্ঠিত
এম মনির চৌধুরী রানা
বোয়ালখালী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এ আয়োজিত সভায় হাসপাতাল নির্মাণ ও শয্যা সংখ্যা বৃদ্ধির নীতিগত অনুমোদন সংক্রান্ত কমিটির সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা হয়।
সভায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন এবং বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভার্চুয়ালি (জুমের মাধ্যমে) যুক্ত হন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি হাসপাতালের বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতা, রোগীর অতিরিক্ত চাপ এবং শয্যা সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনা শেষে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার ও শয্যা সংখ্যা ১০০-তে উন্নীতকরণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, স্থানীয় সাংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় উন্নয়ন কাজ শিগগিরই শুরু হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বোয়ালখালীবাসীর জন্য স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারিত ও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স