ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিন ও ক্লিন সিটির বিষয়ে ছয় প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ১৩:১৫:৩০
গ্রিন ও ক্লিন সিটির বিষয়ে ছয় প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশ গ্রিন ও ক্লিন সিটির বিষয়ে ছয় প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
নতুন দায়িত্বপ্রাপ্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকদের গ্রিন ও ক্লিন সিটি তৈরিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ছয় প্রশাসকের প্রতিনিধি হিসেবে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম এ কথা বলেন।

 
দক্ষিণ সিটির প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনবিমুখ সিটি করপোরেশনগুলোতে অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী আমাদের এ দায়িত্বভার দিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের ডেঙ্গু বিষয়ে সতর্ক করে মশক নিধনের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন।’

আব্দুস সালাম বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের গ্রিন সিটি ও ক্লিন সিটির বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা সিটি করপোরেশনগুলোতে গিয়ে বসে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে মিটিং করব এবং রুট লেভেলে কাজে নেমে পড়ব।’

তিনি বলেন, নাগরিক সেবাগুলো আমরা যেন নিশ্চিত করতে পারি, সে বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ