ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদে মানুষের যাত্রা: আবারও পেছাল আর্টেমিস ২ মিশন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৪ ১১:৪৯:১৮
চাঁদে মানুষের যাত্রা: আবারও পেছাল আর্টেমিস ২ মিশন চাঁদে মানুষের যাত্রা: আবারও পেছাল আর্টেমিস ২ মিশন

নিজস্ব প্রতিবেদন

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও পিছিয়ে গেছে চাঁদের কক্ষপথে মানুষ পাঠানোর ঐতিহাসিক মিশন নাসা-র আর্টেমিস ২। মার্চে উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও রকেটের হিলিয়াম গ্যাস প্রবাহে সমস্যা দেখা দেওয়ায় অভিযান পিছিয়ে গেছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৬ মার্চ উৎক্ষেপণের প্রস্তুতি চললেও ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) রকেটের ওপরের অংশে ত্রুটি ধরা পড়ে।

নাসা জানিয়েছে, সমস্যা সমাধানে রকেটটি লঞ্চ প্যাড থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে নেওয়া হবে। আগামী সপ্তাহে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে সংস্থাটি। নাসার প্রশাসক জানান, মার্চে উৎক্ষেপণের সম্ভাবনা নেই, তবে সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিলে অভিযান শুরু হতে পারে।

রকেটটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রায় চার মাইল পথ পাড়ি দিয়ে কারখানায় ফিরিয়ে নিতে কয়েক ঘণ্টা সময় লাগবে। ২৪ ফেব্রুয়ারি এ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।

আর্টেমিস ২ মিশনে চার নভোচারী চাঁদের চারপাশে ১০ দিনের অভিযান করবেন, যা প্রায় ৫০ বছর পর মানুষকে চাঁদের কক্ষপথে ফেরানোর প্রথম পদক্ষেপ। তবে রকেটের সমস্যার কারণে অভিযান নির্ধারিত সময় থেকে আবারও পিছিয়ে গেল।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ