ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​সিরাজদীখানে অবৈধভাবে মাটিকাটার দায়ে ৪জনকে ২১দিনের জেল দিল ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ২১:০৭:২০
​সিরাজদীখানে অবৈধভাবে মাটিকাটার দায়ে ৪জনকে ২১দিনের জেল দিল ভ্রাম্যমান আদালত ​সিরাজদীখানে অবৈধভাবে মাটিকাটার দায়ে ৪জনকে ২১দিনের জেল দিল ভ্রাম্যমান আদালত

নাদিম হায়দার,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে চারজনকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামাড়া ব্রিজ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিরাজদীখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাড়ী।

অভিযানকালে অবৈধভাবে মাটির উপরিস্তর কেটে পরিবহন করার সময় চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন জলিল (৪৫), শাহীন (৩০), সাদ্দাম (৩৭) ও কোরবান আলী (৩৮)।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারায় ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাড়ি বলেন, কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ