ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৩ আসনের ফল বাতিল চাইলো বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১৭:০১:০৫
ঢাকা-১৩ আসনের ফল বাতিল চাইলো বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা-১৩ আসনের ফল বাতিল চাইলো বাংলাদেশ খেলাফত মজলিস

 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৩ আসনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেয়াসহ ৬ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস। 

 

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) পল্টনের দলটির কার্যালয় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ এ দাবি জানান।

 

তিনি বলেন, দাবি না মানলে রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবে জনগণ।

 

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের শুরু থেকেই এজেন্ট, ভোটার সবাইকে ভয়ভীতি দেখানো হয়। কিছু কেন্দ্রে ভোট বাক্স নিয়ন্ত্রণে নেয়া হয়। জাল ভোট প্রদানের অভিযোগ ছিলো কিন্তু কার্যকর প্রতিকার পাইনি।

 

জালাল উদ্দীন আরও বলেন, ভোট গণনার সময় অনিয়ম ছিল। ধানের শীষের ভোট অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে। এসব বিষয় অভিযোগ করলেও নির্বাচন কমিশন অভিযোগ নিষ্পত্তি না করেই গেজেট প্রকাশ করে দেয়।

 

এসময় তিনি নির্বাচন পরবর্তী সময়ে নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগও করেন।


নিউজটি আপডেট করেছেন : samiranmondalrahul87@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ